চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চিহ্নিত ১৫ প্রতিষ্ঠানকে বিচারের আওতায়  না আনায় বেপরোয়া পিঁয়াজ সিন্ডিকেট

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৩৮ এএম, ২০২০-০৯-২৩

চিহ্নিত ১৫ প্রতিষ্ঠানকে বিচারের আওতায়  না আনায় বেপরোয়া পিঁয়াজ সিন্ডিকেট

॥ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান ॥    চারদলীয় জোট যখন ক্ষমতায় ছিল তখন গোলআলুর দাম বেড়ে যায়। কেজি ১০ টাকা অতিক্রম করে। তখন চারদিকে কী হইচই। তারেক রহমান আর হাওয়া ভবনের সিন্ডিকেট নিয়ে কত মাতামাতি। আজ তো তারেক জিয়া দেশে নেই, নেই হাওয়া ভবনে তার কার্যক্রম। তাহলে গত বছর ৩০০ টাকা পিঁয়াজের কেজি আর হালে ১০০ টাকা কোন সিন্ডিকেটের সৃষ্টি- প্রশ্নটি সামনে চলে আসে। 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোদ্ধা মহলকে দগ্ধ করছে, সেটি হলো গত বছর পিঁয়াজ নিয়ে নৈরাজ্য সৃষ্টকারী হিসেবে চিহ্নিত ১৫টি প্রতিষ্ঠান তথা সিন্ডিকেটকে আইনের আওতায় না আনা। দায়ী ওই ব্যবসায়ী নামের ডাকাতদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চললে পিঁয়াজ নিয়ে আজ লঙ্কাকা- ঘটত না। এভাবে দিনেদুপুরে ক্রেতাদের পকেট কেটে দায়ীরা পার পেয়ে গেলে বাজারে এর কুফল পড়বেই। আর দায় নিতে হবে ক্ষমতাসীনদের।

পিঁয়াজ প্রায় সব ধরনের খাবার তৈরির উপকরণ পাকাতে লাগে। পিঁয়াজ ছাড়া তরু-তরকারি, শাকসবজি, মাছ-গোশত পাকানো প্রায় অসম্ভব। বাঙালির রসনা তৃপ্তিতে পিঁয়াজ অসামান্য অবদান রাখে। তাই নিত্যপণ্য হিসেবে পিঁয়াজ বাজারের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে। কিন্তু সে পিঁয়াজকে নিয়ে একশ্রেণীর ব্যবসায়ীর কারসাজির যেন শেষ নেই। 

গত বছর পিঁয়াজ নিয়ে নৈরাজ্য কার না জানা। অবাক করা কা- ঘটেছিল পিঁয়াজ নিয়ে। লঙ্কাকা- কাকে বলে। দায়িত্বশীলদের অবহেলায় ৩০০ টাকায় পৌঁছেছিল পিঁয়াজের কেজি!  গত বছরের অবাক করা কা- থেকে শিক্ষা নিলে সম্পূর্ণ অকারণে কেবল অসৎ ব্যবসায়ীদের কারসাজিতে আবার পিঁয়াজ লাফিয়ে লাফিয়ে ১০০ টাকা কেজিতে পৌঁছে।

নিয়মিত সুষ্ঠু নজরদারি ও তদারকির অভাবে পিঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে বলে মনে করছেন বনেদি ব্যবসায়ীরা। হাট-বাজারের কোথাও বিন্দুমাত্র পিঁয়াজের ঘাটতি চোখে পড়ছে না। এমনকি আড়ৎ থেকে পাড়ার মুদি দোকানেও বস্তা বস্তা পিঁয়াজ দৃষ্টি কাড়ছে। ভারতে দাম বেড়েছে বলে যারা জিগির তুলছে, সেটাও যে ফাঁকা আওয়াজ- তাও ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। 

গত বছর কত রকমের পিঁয়াজ ক্রেতারা খেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আমদানি করা এক কেজি ওজনের ঢাউস পিঁয়াজ পর্যন্ত বাজারে পাওয়া যায়। দেশী পিঁয়াজের বাইরে ভারত, চীন, মিশর, মিয়ানমার, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে পিঁয়াজ আমদানি করা হয়। সেসব পিঁয়াজ বিক্রি করা হয় খোলা বাজারে। একসময় ভারত হঠাৎ পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে আমাদের যারপরনাই সমস্যা হয়। 

গত বছর পিঁয়াজ নিয়ে কম কথা শুনতে হয়নি বাণিজ্যমন্ত্রীসহ এর সঙ্গে যুক্ত দায়িত্বশীলদের। এত দ্রুত তারা সেসব ভুলে বসবেন, তা সচেতন জনগোষ্ঠী ঘুণাক্ষরেও মনে করে না। কিন্তু নিয়ন্ত্রীণ পিঁয়াজের বাজার, সে বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। মৌসুমের শুরুতে যে পিঁয়াজের কেজি ছিল ২০ থেকে ২৫ টাকা, সে পিঁয়াজই আজ অবাধে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

আমাদের দেশে বার্ষিক পিঁয়াজ উৎপাদনের চাহিদা ২৪ লাখ মেট্টিক টন। উৎপাদন হয় প্রায় ২৩ লাখ  মেট্টিক টন। সে হিসাবে বার্ষিক ঘাটতি এক লাখ মেট্টিক টনের বেশি। কিন্তু আমদানি হয় ৪ লাখ টনের বেশি। ভারত ও চীন থেকে আমদানি করে সে ঘাটতি পূরণ করা হয়। পচনশীল পণ্য হওয়ায় ঘাটতির তলনায় আমদানি বেশি করা হলেও অসৎ ব্যবসায়ীদের নানাভাবে দাম বাড়ানোর বাহানার শেষ নেই। গত বছর দেখা গিয়েছিল খাল-বিল-নদী ও ভাগাড়ে পচা পিঁয়াজের হাজার হাজার বস্তা।  

বাজার যখন ঊর্ধ্বমুখী তখন গত সপ্তাহ থেকে ৩০ টাকা কেজি খোলা বাজারে পিঁয়াজের বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। পাশাপাশি আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভারতের  পিঁয়াজ  ৫৫ থেকে ৬৫ টাকা আর দেশী পিঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় অবাধে বিক্রি হয়। 

আশার কথা, ইতিমধ্যে পিঁয়াজের আমদানি শুল্ক কমানো হয়েছে। আসছে পর্শ্ববর্তী দেশগুলো থেকে। আজও সীমান্ত দিয়ে পিঁয়াজভর্তি ট্রাক আসার খবর পাওয়া গেছে। বাজারে ক্রেতাদের উপস্থিতি কম। দুঃখজনক ব্যাপার হলো, দায়িত্বশীলরা আগাম সতর্ক পদক্ষেপ না নেওয়ায় অসৎ ব্যবসায়ীরা কারসাজিতে লিপ্ত হয়। আমদানিকারকরাই মূলত পিঁয়াজ নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে।   

সবকিছু পরিচালনার জন্য একটি নিয়ন্ত্রণকারী বা তদারককারী সংস্থা বা প্রতিষ্ঠান থাকে। সেসব সংস্থা বা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার অভাবে অধীনরা বেপরোয়া হওয়ার সুযোগ পায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদারককারী প্রতিষ্ঠানগুলোর দায়হীনতার কারণেই সামান্য পিঁয়াজ অসামান্য হওয়ার সুযোগ পায়। আর ক্রেতাদের পকেট কেটে আঙুল ফুলে কলাগাছ বনে যায় একশ্রেণীর ব্যবসায়ী।

লেখক : সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর